চাকরির খবর
এসএমসি এন্টারপ্রাইজে চাকরির সুযোগ, অফিসার পদে নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড। প্রতিষ্ঠানটির ইনস্টিটিউশনাল সেলস বিভাগে অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। গত ২৮ জুলাই থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি:
প্রতিষ্ঠানের নাম: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড
পদের নাম: অফিসার
বিভাগ: ইনস্টিটিউশনাল সেলস
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
বয়সসীমা: সর্বোচ্চ ৩৪ বছর
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
বেতন: আলোচনা সাপেক্ষে
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
আবেদনকারীদের যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ফার্মাসিউটিক্যালস, ওটিসি বা এফএমসিজি পণ্য নিয়ে কাজের অভিজ্ঞতা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
এছাড়া এমএস অফিস অ্যাপ্লিকেশনের ওপর ভালো দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট পদে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। তবে অভিজ্ঞতা না থাকলেও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ও বিস্তারিত তথ্য জানতে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।
আবেদনের শেষ সময়: ৫ আগস্ট ২০২৬
সম্পর্কিত
জনপ্রিয়
চাকরির খবর থেকে আরও পড়ুন
বাংলাদেশ পুলিশে চাকরির সুযোগ, আবেদন শুরু
বাংলাদেশ পুলিশে জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমি, রাজশাহীর প্রিন্সিপালের কার্যালয়ের অধীনে ‘অফিস সহায়ক (এমএলএসএস)’ পদে ১১ জনকে নিয়োগ দেওয়া হবে।

বিকাশের ‘পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ডে’ টেকনোলজি ক্যাটাগরিতে সম্মাননা পেল হুয়াওয়ে
দেশের শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশের আয়োজিত ৬ষ্ঠ ‘পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’-এ ‘টেকনোলজি অ্যাওয়ার্ড’ অর্জন করেছে হুয়াওয়ে। বাংলাদেশজুড়ে বিকাশের ডিজিটাল আর্থিক সেবার প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়ন ও পরিচালনায় অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানটিকে এই সম্মাননা দেওয়া হয়।

ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে মেরী স্টোপস বাংলাদেশ
বেসরকারি উন্নয়ন সংস্থা মেরী স্টোপস বাংলাদেশ ‘ম্যানেজার, ফাইন্যান্স’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ এপ্রিল ২০২৬ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

অ্যাপেক্সে চাকরির বিজ্ঞপ্তি, বয়স ২৬-৩২ হলেই আবেদন
অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ডিজাইন ল্যাব (প্রোডাক্ট ডেভেলপমেন্ট) বিভাগে অফিসার/এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। গতকাল ২৯ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে।









